জৈন্তাপুরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

জৈন্তাপুরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৯:২৩:৩৭ অপরাহ্ন

জৈন্তাপুরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

সংগৃহীত


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সারিঘাট ও নিজপাট এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময়, পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জৈন্তাপুরের সারিঘাট এলাকার শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার( আলফা-২) মো. রাসেলুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন  জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সহকারী পরিচালক নুরুজ্জামান তরফদার।পরিদর্শনকালে তাঁরা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং পূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জৈন্তাপুর শাখার সভাপতি শ্রী যাদবময় বিশ্বাস, মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুরেন্দ্র বৈদ্য, সাধারণ সম্পাদক শ্রী সতন দত্ত, বিজেন চন্দ্র দেব, রিন্টু চন্দ্র পাল, বৈকুণ্ঠ বিশ্বাস ও উপেন্দ্র পাল লালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।পরে রাত ৮টা ১৫ মিনিটে উপজেলা সদরের  নিজপাট এলাকার শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। এ সময় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর উপস্থিত ছিলেন। 

এ সময় তাঁরা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তাঁরা পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত মোহন ধর ও সাধারণ সম্পাদক শ্রী পাণ্ডব মাধব দাস প্রশান্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক