স্ত্রীর সঙ্গে ছবি, সম্পর্ক নিয়ে যা বললেন মিশা সওদাগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

স্ত্রীর সঙ্গে ছবি, সম্পর্ক নিয়ে যা বললেন মিশা সওদাগর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৭:১২:৪০ অপরাহ্ন

স্ত্রীর সঙ্গে ছবি, সম্পর্ক নিয়ে যা বললেন মিশা সওদাগর

সংগৃহীত


জোবায়দা রব্বানী মিতা। সংক্ষেপে তাকে মিতা সওদাগর বলেও ডাকেন অনেকে। তিনি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী। বিয়ের আগে মিতার সাথে প্রায় ১০ বছর প্রেমের সম্পর্ক ছিল মিশা সওদাগরের। দুজনই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দীর্ঘ প্রেমের পর ১৯৯৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই দম্পতির সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। দুজনই মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। তাদের দেখাশোনার জন্য বছরের বেশ অনেকটা সময় সেখানে থাকেন মিশা ও মিতা। বর্তমানেও ছেলেদের সঙ্গে রয়েছেন তারা।

সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন ত্যাগ, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে যেন সেই বার্তাই দিলেন ঢাকাই সিনেমার অভিনেতা মিশা সওদাগর। স্ত্রী মিতার সঙ্গে একটি ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।

মিশা সওদাগর লিখেছেন, ‘সম্পর্ক স্থায়ী করতে হলে স্যাক্রিফাইস করতে শিখুন।’ ছোট্ট এই বার্তায় সম্পর্কের ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা ও একে অপরকে বোঝার গুরুত্ব উঠে এসেছে। স্ত্রীর সঙ্গে তার ছবির সঙ্গে দেওয়া এই কথাটি ভক্তদের নজর কেড়েছে।

পর্দায় নানা ধরনের নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও ব্যক্তিজীবনে স্ত্রী ও পরিবারের প্রতি ভালোবাসার কথা মাঝেমধ্যেই প্রকাশ করেন মিশা। এবার সম্পর্ক স্থায়ী করার ক্ষেত্রে ত্যাগের গুরুত্ব তুলে ধরে দেওয়া তার বার্তাটিও দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?