আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃ*হবধূর ম*রাদেহ উদ্ধার
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃ*হবধূর ম*রাদেহ উদ্ধার

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৪:৩৯:৪৭ অপরাহ্ন

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃ*হবধূর ম*রাদেহ উদ্ধার

সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ১ দিন পর মরিয়ম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২১ অক্টোবর) সকাল প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে কাকাইলছেও নুরুল হক ভুঁইয়া আইডিয়ালজন স্কুল সংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ মরিয়ম বিবি নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৃহবধূ মরিয়ম বিবি বাড়ির পেছনে কালনী নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন।

পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ গৃহবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি।কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত মরিয়মের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ