চুনারুঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধা/ক্কা, যুবক নি/হ/ত
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

চুনারুঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধা/ক্কা, যুবক নি/হ/ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৫:১৫:০৮ অপরাহ্ন

চুনারুঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধা/ক্কা, যুবক নি/হ/ত

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ফাহিম চৌধুরী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চৌধুরী চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহত দুজন হলেন একই উপজেলার দুধপাতিল গ্রামের মাহি (১৯) ও বিলপাড় গ্রামের শুভ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তিন বন্ধু মিলে আমু চা-বাগানে ঘুরতে যান। ঘোরাঘুরি ও আড্ডা শেষে রাত ১২টার দিকে তাঁরা একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে আহত তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিম চৌধুরীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহি ও শুভকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ