সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হা/মলার ঘটনায় আ/টক ১
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হা/মলার ঘটনায় আ/টক ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০১:৪৮:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হা/মলার ঘটনায় আ/টক ১


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মা/দকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর অতর্কিত হা/মলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আ/টক করেছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ হা/মলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মা/দকসংক্রান্তসহ একাধিক মা/মলা রয়েছে। সম্প্রতি এলাকায় মা/দক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। এর জের ধরেই তার ওপর হা/মলা চালানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন বলেন, মা/দকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সাংবাদিকের ওপর হা/মলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা/স্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযুক্তকে আ/টক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর