সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৩:০৯:২৫ অপরাহ্ন

সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ


সিলেট সী/মান্তে চো/রাচা/লানবিরোধী পৃথক অভিযানে ৩৫ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভা/রতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

সোমবার (১৯ অক্টোবর) বি/জিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সী/মান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিদারা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩১৯ পিস ভা/রতীয় শাড়ি, ১ হাজার ৭১৬ পিস মেলব্রন ক্রিম এবং ৬০ কেজি কিসমিস জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।

এ ছাড়া রবিবার (১৮ অক্টোবর) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহল দল সী/মান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের আতশবাজি এবং একটি ভা/রতীয় গরু জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা।

দুইদিনের পৃথক অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৫ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা।

বি/জিবি জানায়, সী/মান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সী/মান্ত সুরক্ষা ও চো/রাচা/লান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর