দীর্ঘদিন পর সিনেমার গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত মনির খান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

দীর্ঘদিন পর সিনেমার গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত মনির খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৩:৩৩:২৪ অপরাহ্ন

দীর্ঘদিন পর সিনেমার গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত মনির খান

সংগৃহীত


বিরতি কাটিয়ে আবারও সিনেমার গানে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। কণ্ঠ দিলেন ‘আলো’ সিনেমার একটি গানে। এর কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সিনেমাটি নির্মাণ করছেন মেহেদী হাসান।গেল বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন মনির খান। দীর্ঘ বিরতির পর সিনেমার গানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই শিল্পী।মনির খান বলেন, ‘বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’

মনির খানের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। আধুনিক গানের পাশাপাশি সিনেমার গানেও রয়েছে তার পরিচিতি। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমার গানে তার অংশগ্রহণ সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।‘আলো’ সিনেমার গানটি নিয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা, মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে। তবে গানটি কবে প্রকাশ হবে- সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ