ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) উপজেলার ৩৯টি পূজামণ্ডপে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।
গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসবের শেষ দিনে বুধবার বিকেলে উপজেলা সদরের আলকানাপাড়া স্লুইসগেট-সংলগ্ন নলজুর নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার নূর ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী, কমিউনিটি নেতা প্রণয় কান্তি সূত্রধর খোকন, পীযূষ রায় কালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুজিত কুমার রায় ও রূপক কান্তি দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ও শশী কান্ত গোপ, সদস্যসচিব সাংবাদিক অমিত দেব এবং পৌর শাখার সদস্যসচিব জীবন গোপসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিসর্জন অনুষ্ঠানে জগন্নাথপুর কেন্দ্রীয় পূজামণ্ডপ, ভবানীপুর ভটবাড়ি, রসুলগঞ্জ বাজার, সাতহাল ও আলীপুর সার্বজনীন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এলাকাভিত্তিক নদী, পুকুর ও অন্যান্য জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব বলেন, উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




