মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হ ত্যা র হু*মকির অ ভি যো গ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হ ত্যা র হু*মকির অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৪:১৮:৫৩ অপরাহ্ন

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হ ত্যা র হু*মকির অ ভি যো গ

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যাসহ গুরুতর ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।অভিযোগে জানা গেছে, মৌলভীবাজার জেলার শাহপুর গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে প্রথম স্ত্রীর আদালতের মাধ্যমে তালাক হয়। পরবর্তীতে তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের সুজন চৌধুরীর মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, পরবর্তীতে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তার তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীর সঙ্গে পুনরায় গোপনে সংসার শুরু করেন। বিষয়টি জানতে পারলে তার বর্তমান স্ত্রী সাথী চৌধুরী ও পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাথী আক্তার চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন বলে জানা গেছে। মামলা নং সিআর ৩৬০/২৬, মামলার পর থেকেই ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন বিভিন্ন সময় সাথী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তার ব্যবহৃত একটি মোবাইল নম্বর ব্লক করে দেওয়ার পরও তিনি বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।পরিবারের অভিযোগ, রবিবার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সাথী চৌধুরীর মাকে ফোন করে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তার স্বামী সুজন চৌধুরীকে হত্যার হুমকি দেন। এ সময় তাকে হাত-পা কেটে ফেলা এবং লাশ উদ্ধারের প্রস্তুতি নেওয়ার মতো ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাথী চৌধুরী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।তবে অভিযোগের বিষয়ে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে হুমকি দেওয়া ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ অস্বীকার করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু