ছবি:সংগৃহীত
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক অভিনন্দন বার্তায় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এইচএসসি পরীক্ষায় সাফল্য শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্যকে কাজে লাগিয়ে তাদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে।
তিনি বলেন, উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা আরও সমৃদ্ধ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে-এটাই তাঁর প্রত্যাশা।
অভিনন্দন বার্তায় সিসিক প্রশাসক এইচএসসি উত্তীর্ণ সব শিক্ষার্থীর শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




