ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় হতাশাজনক ফলাফল হয়েছে। দুই উপজেলাতেই অর্ধেকের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গোয়াইনঘাটে পাসের হার ৪২ দশমিক ০৭ শতাংশ এবং জৈন্তাপুরে ৪৬ দশমিক ৮৫ শতাংশ। দুই উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৮৭০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩০ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন, তিনি গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শুধু এইচএসসি নয়, আলিম ও এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষাতেও দুই উপজেলায় আশানুরূপ ফল হয়নি।
গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪০৬ জন। পাসের হার ৪২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, গোয়াইনঘাট সরকারি কলেজ থেকে ৫৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০৭ জন। পাসের হার ৩৭ দশমিক ৬৪ শতাংশ। সালুটিকর কলেজে ১১৬ জনের মধ্যে পাস করেছে ৬০ জন। অন্যদিকে, তোয়াকুল কলেজে ৫২ জনের মধ্যে ৪৩ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮২ দশমিক ৬৯ শতাংশ।
এ ছাড়া রুস্তমপুর কলেজে পাসের হার ৪৩ দশমিক ২৮ শতাংশ, আলীরগাঁও কলেজে ৭৩ দশমিক ৬৮ শতাংশ এবং ডৌবাড়ী মোহাইল কলেজে ৫৭ দশমিক ১৪ শতাংশ। তবে কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ছিল বেশ কম। আমির মিয়া উচ্চবিদ্যালয় ও কলেজে ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র তিনজন। গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা ডিগ্রি কলেজে ৪২ জনের মধ্যে পাস করেছে ছয়জন। প্রতিষ্ঠান দুটির পাসের হার যথাক্রমে ১১ দশমিক ১১ ও ১৪ দশমিক ২৯ শতাংশ।
আলিম পরীক্ষায় গোয়াইনঘাটের তিনটি মাদ্রাসা থেকে ৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৯ জন। পাসের হার ৬৬ দশমিক ১
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




