রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৩:৪০:৫৪ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল

সংগৃহিত


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি বঙ্গভবনে যান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সঙ্গে সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যদের কুশল বিনিময় হয়। এ সময় হবিগঞ্জ জেলার, বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এমপি ফয়সল।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী, জ্যেষ্ঠ ছেলে ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং তাঁর সহধর্মিণী। এ ছাড়া ছিলেন কনিষ্ঠ ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এবং তাঁর সহধর্মিণী।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে হবিগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা।

এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সংসদ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। এতে নির্বাচনী এলাকার মানুষ আনন্দিত। তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পর্যটন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের এ উদ্যোগের ফলে মাধবপুর ও চুনারুঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে গুরুত্ব পাবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, চা-বাগান ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান পরিবর্তন এবং স্থানীয় পর্যায়ে শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম