মাধবপুরে চা বাগানের বসতঘর থেকে ১০৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

মাধবপুরে চা বাগানের বসতঘর থেকে ১০৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৮:৪২:২১ অপরাহ্ন

মাধবপুরে চা বাগানের বসতঘর থেকে ১০৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগান এলাকার একটি বসতঘর থেকে ১০৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকার সন্তোষ তাঁতীর বসতবাড়িসংলগ্ন স্থানে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বস্তার ভেতর থেকে ১০৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত তিনজন হলেন-তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকার বিশ্বম্ভর তাঁতীর ছেলে সন্তোষ তাঁতী (৩৫), মিশন লাইন এলাকার লনি পানিকার ছেলে শুভ পানিকা (২৫) এবং বিচ লাইন এলাকার সূর্য তাঁতীর ছেলে প্রশান্ত তাঁতী (২২)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা রুজু করে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী