বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৭:২৬:৫১ অপরাহ্ন

বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বড়লেখা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল এবং বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মরিয়ম জামিলাসহ অনেকে।

কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী