সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৩:১৩:০৬ অপরাহ্ন

সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিসিকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, "স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচালীদের কাছে সাধারণ মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, সরকারি বিধিবিধান ও আইনকানুন সম্পর্কিত জ্ঞান থাকা প্রত্যেক কর্মকর্তার জন্য আবশ্যক। কেবল চাকরি বা পরীক্ষা পাসের জন্য নয়, বরং নিজের পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধনে এ প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে।"

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "মাঠ প্রশাসনে কাজের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বিসিএস কর্মকর্তারা সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করছেন। এতে করে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজে আরও গতিশীল ও দক্ষ হয়ে উঠবেন। এই অর্জিত জ্ঞান দৈনন্দিন কর্মজীবনে প্রয়োগ করে সিসিককে একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।"

অনুষ্ঠানে জানানো হয়, সাত দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ধাপে দাপ্তরিক আচরণ, প্রটোকল, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও রাজস্ব আহরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালিত হবে।

সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা এবং প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড