আ/ঘাত হেনেছে ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

আ/ঘাত হেনেছে ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১২:৪৩:০৮ অপরাহ্ন

আ/ঘাত হেনেছে ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’

ছবি : সংগৃহীত


ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুমুল বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে।

ঘূর্ণিঝড়টি তার নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। ফলে বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যেই এটি স্থলভাগে আঘাত হানতে শুরু করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আবহাওয়া বিভাগের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টির বাইরের মেঘমালা (স্পাইরাল ব্যান্ড) ইতিমধ্যে ভূমিতে প্রবেশ করেছে এবং এর মূল অংশটি এখন মাটির সঙ্গে ঘর্ষণ তৈরি করছে। ঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। ভোর ৪টার পরও উপকূলজুড়ে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানার আগেই বড় ধরনের প্রস্তুতি নেয় অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে থাকার এবং দুর্যোগ চলাকালে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ‘অর্ণব’ এখন একটি ‘অতি তীব্র ঘূর্ণিঝড়ে’ (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) রূপ নিয়েছে। ঝড়ের মূল কেন্দ্রস্থলটি এখন উপকূলরেখার অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে এবং এর উত্তর অংশের মেঘমালা (স্পাইরাল ব্যান্ড) স্থলভাগের আরও ভেতরে ঢুকে পড়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্যে ঝড়টি বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে পুরোপুরি আছড়ে পড়বে এবং এই আঘাত হানার প্রক্রিয়া পরবর্তী তিন ঘণ্টা ধরে চলবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ