বাবা হারালেন সাংবাদিক মোজাম্মেল হক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বাবা হারালেন সাংবাদিক মোজাম্মেল হক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০২:১৪:১৮ অপরাহ্ন

বাবা হারালেন সাংবাদিক মোজাম্মেল হক


সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন মোজাম্মেল হকের বাবা আব্দুল মানিক আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে নগরীর আল হারামাইন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের সালেহপুর (বড়বাড়ি) বাসিন্দা মরহুম হাজির মিয়ার ছেলে আব্দুল মানিক। জীবদ্দশায় তিনি সালেহপুর জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

সোমবার তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে স্বজনরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং আইসিইউতে রেখে চিকিৎসা প্রদান করা হয় বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে সাইদুল হক। সেখানেই তিনি মারা যান।

মরহুমের জানাজার নামাজ বুধবার (২৮ অক্টোবর) বাদ যোহর সালেহপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।  

সিলেট জেলা প্রেসক্লাবের শোক: মোজাম্মেল হকের বাবা আব্দুল মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড