জগন্নাথপুরে বিদ্যুৎ চু/রির দায়ে সাড়ে ৩ লাখ টাকা জ/রিমানা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জগন্নাথপুরে বিদ্যুৎ চু/রির দায়ে সাড়ে ৩ লাখ টাকা জ/রিমানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৩:০৬:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে বিদ্যুৎ চু/রির দায়ে সাড়ে ৩ লাখ টাকা জ/রিমানা


সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া এলাকায় মিটার রিডিং বাইপাস করে অবৈধভাবে ইজিবাইক চার্জিং স্টেশন ও বাণিজ্যিক দোকানে বিদ্যুৎ সরবরাহের জালিয়াতি উন্মোচন করেছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১টার দিকে জগন্নাথপুরে উপজেলা বিদ্যুৎ সরবরাহ (বিউবো) কর্তৃপক্ষের নিয়মিত মিটার পরিদর্শন অভিযানের মাধ্যমে এই প্রতারণার ঘটনাটি হাতেনাতে শনাক্ত করা হয়।

এই অবৈধ বিদ্যুৎসংযোগ ব্যবহারে জড়িত থাকার অভিযোগে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুল হকের ছেলে  মহসিন আলম মুন্নার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে ৩ লাখ ৬১ হাজার টাকার ক্ষতিপূরণ মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।

জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কর্মকর্তা আজিজুল ইসলাম আজাদের নেতৃত্বে বিউবো’র আওতাধীন ১১ কেভি ইকড়ছই ফিডারের চিলাউড়া আমবাড়ী এলাকায় নিয়মিত প্রাত্যহিক মিটার পরিদর্শন কার্যক্রম চলছিল। পরিদর্শনকারী দল চিলাউড়া এলাকায় মহসিন আলম মুন্নার মালিকানাধীন স্থাপনায় গিয়ে অনুমোদনবিহীন ও অবৈধভাবে স্থানান্তরিত দুটি বিদ্যুৎ মিটার দেখতে পান। নিবিড়ভাবে যাচাই করার পর প্রকৌশলীরা দেখতে পান, মিটার দুটির ইনকামিং সার্ভিস লাইনের মূল তারের সাথে আউটগোয়িং লোড লাইনের তার মিটারবহির্ভূতভাবে (বাইপাস) সরাসরি হুকিং করে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে। এর ফলে মিটারে কোনো রিডিং বা ইউনিট না উঠলেও ভেতরের বিশাল স্থাপনায় অবাধে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।

অভিযানে অংশগ্রহণকারীরা জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অভিযুক্ত মুন্না তাঁর একটি বাণিজ্যিক ইজিবাইক গ্যারেজের মোট ১১টি ব্যাটারি চার্জিং পয়েন্টে দিনরাত বিদ্যুৎ সরবরাহ করে আসছিলেন। শুধু তাই নয়, ওই অবৈধ সংযোগ থেকে লাইন টেনে তিনি তাঁর গ্যারেজ সংলগ্ন পার্শ্ববর্তী একাধিক বাণিজ্যিক দোকানঘরেও বিদ্যুৎ সংযোগ প্রদান করে আসছিলেন। ব্যস্ততম এলাকায় দীর্ঘদিন ধরে চলা এই চুরির ফলে সরকার ও বিদ্যুৎ বিভাগ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

অভিযানে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ চুরির কাজে ব্যবহৃত হুকিং লাইনের তার, সার্ভিস ক্যাবলসহ আনুষঙ্গিক আলামতসমূহ জব্দ করে বিদ্যুৎ বিভাগের প্রবিধান ও কারিগরি মূল্যায়ন অনুযায়ী, ৩ লাখ ৬১ হাজার ৯শ’ ৯৮ টাকার আর্থিক ক্ষতিপূরণ জরিমানা নির্ধারণ করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, বিদ্যুৎ চুরির অপরাধে অভিযুক্ত মহসিন আলম মুন্নার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে সুনির্দিষ্ট মামলা দায়েরের আবেদন প্রস্তুত করা হয়েছে, যা সিলেটস্থ স্পেশাল পাওয়ার কোর্টে (বিদ্যুৎ আদালত) হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড