গোয়াইনঘাটে অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০২:২৯:১১ অপরাহ্ন

গোয়াইনঘাটে অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা


এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের সচিব পদের সরকারি চাকরিকে জলাঞ্জলি দিয়ে এলাকার সন্তানদের সুশিক্ষায় আলোকিত করতে যোগ দেন শিক্ষকতা পেশায়। এলাকাবাসীর কথা রাখতে পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয় ও কলেজের গুরুদায়িত্বের ভার তুলে নেন তার কাঁধে।

দীর্ঘ ৩২ বছরের গৌরবোজ্জ্বল ও সফল শিক্ষকতা জীবনের ইতি টেনে রাজকীয় ও অশ্রুসিক্ত ভালোবাসায় অবসরে গেলেন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ শহীদ।

একনিষ্ঠ মানুষ গড়ার কারিগর ও শিক্ষাঙ্গনের প্রিয় এই ব্যক্তিত্বের অবসরজনিত বিদায় উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও গভর্নিং বডির উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণিল ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের।

প্রতিষ্ঠানের এডহক কমিটি, শিক্ষক-কর্মচারী, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান রূপ নেয় শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মিলনমেলায়।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রিয় শিক্ষকের দীর্ঘ ৩২ বছরের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, অধ্যক্ষ আব্দুছ শহীদ কেবল একজন প্রাতিষ্ঠানিক প্রধানই ছিলেন না; তিনি ছিলেন একাধারে অভিভাবক, দিকনির্দেশক এবং প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি সততা, নিষ্ঠা ও ভালোবাসার সাথে প্রতিষ্ঠানটিকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও সঠিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান গোয়াইনঘাটের শিক্ষাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রিয় 'শহীদ স্যার'-এর দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংবর্ধিত অতিথির বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ আব্দুছ শহীদ অশ্রুসিক্ত নয়নে বলেন, বিদ্যালয় প্রাঙ্গণ ও শিক্ষার্থীরাই ছিল আমার ধ্যান-জ্ঞান। দীর্ঘ ৩২ বছরের এই স্মৃতি ও মায়াবী বন্ধন ছেড়ে যাওয়া অত্যন্ত বেদনার। সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমি আজীবন হৃদয়ে ধারণ করব।

প্রধান অতিথির বক্তব্যে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী সিরাজ উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান মিডিয়াবিষয়ক উপকমিটির দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক আমির উদ্দিন এবং সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী অধ্যক্ষকে বিদ্যালয় পরিবার, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, মানপত্র ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে তৈরি হয় এক গভীর আবেগঘন ও বেদনাবিধুর পরিবেশ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু