সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০২:১৫:৩৮ অপরাহ্ন

সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ


সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, কম্বল, চকলেট ও সুপারিসহ প্রায় ২২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রবিবার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া ও উৎমা বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানির মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ, আ/টক ২
সিলেটে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু