মাধবপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় শ্রমিক লীগ নেতা গ্রে প্তা র
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

মাধবপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় শ্রমিক লীগ নেতা গ্রে প্তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০১:১৫:০৩ অপরাহ্ন

মাধবপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় শ্রমিক লীগ নেতা গ্রে প্তা র

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে একটি মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় আসামি শ্রমিক লীগ নেতা ফজলুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার খড়কি সড়ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফজলুল হক উপজেলার খড়কি গ্রামের হামিদুল হকের ছেলে ও জগদীশপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে সংঘটিত একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারের পর শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা