সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৩:৩৯:৫৯ অপরাহ্ন

সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত


সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার। এ পর্যন্ত যেসব ক্লিনিক চালু হয়েছে, সেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন করা হচ্ছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সব প্রতিষ্ঠান বন্ধ করা সম্ভব নয়। পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নিতে তিনি সেখানে যান।এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ নেন।

জৈন্তাবার্তা/সুলতানা