ছবি:সংগৃহীত
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের জীবন সদস্যদের সন্তান এবং সিলেট শহরে বসবাসরত মৌলভীবাজার জেলার যেসব শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছলদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের সাদা কাগজে অথবা নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে সমিতির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং পরীক্ষার নম্বরপত্র বা মার্কশিট সংযুক্ত করতে হবে।
আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিচের যেকোনো একটি ঠিকানায় সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা:
১. জয়িতা ফার্মেসি, লামাবাজার পয়েন্ট, রিকাবিবাজার, সিলেট।
২. উপশহর ডিপার্টমেন্টাল স্টোর, বে-লীফ চায়নিজ রেস্টুরেন্টের নিচে, বি-ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পক্ষ থেকে ০৭১১১-৩১১৫৭৪ অথবা ০৭১১২-৩৫৬৫৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




