‘ই*সরায়েল এখন সমৃদ্ধ’, সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রা*ম্পের
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

‘ই*সরায়েল এখন সমৃদ্ধ’, সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রা*ম্পের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৬:৩৩:১০ অপরাহ্ন

‘ই*সরায়েল এখন সমৃদ্ধ’, সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রা*ম্পের

সংগৃহীত


যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মধ্যেই ইসরায়েলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট।ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। তার দাবি, ইসরায়েল এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ, তাই দেশটির আর মার্কিন সহায়তার প্রয়োজন নেই।ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার সমঝোতা হয়েছে। কয়েক বছর ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। ইসরায়েল এখন নিজের প্রতিরক্ষা ব্যয় বহন করতে সক্ষম।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এ ঘোষণার পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ইসরায়েলকে মার্কিন সহায়তা দেওয়ার সমালোচনা বাড়ছে।মিশিগানের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদের সমালোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইসরায়েলকে সহায়তা দেওয়া রিপাবলিকানদের জন্য রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে।বর্তমান চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ১০ বছরে ইসরায়েলকে ৩ হাজার ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। অর্থাৎ প্রতিবছর ৩৮০ কোটি ডলার করে পেয়ে আসছে দেশটি।তবে ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন নিয়ে এখনো স্পষ্ট কোনো পরিকল্পনা জানানো হয়নি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার সুযোগ অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা