আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনায় কোম্পানীগঞ্জ বিএনপির দোয়া মাহফিল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ AM

আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনায় কোম্পানীগঞ্জ বিএনপির দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ০৯:১১:০০ AM

আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনায় কোম্পানীগঞ্জ বিএনপির দোয়া মাহফিল

ছবি সংগৃহীত


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। 

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী বোরহান উদ্দিন। 

উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আবুল বাশার, যুগ্ম সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, বিএনপি নেতা রমজান আলী, তেরা মিয়া, মাসুক আহমদ, গিয়াস উদ্দিন, সামছুল, মাসুদ, করিম, জেলা যুবদল নেতা খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, রজন মিয়া, আবু আল হেলাল, হযরত আলী, মুজেফর, জামাল, ওয়ারিছ মিয়া ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ। 

প্রসঙ্গত, গত রোববার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 'তারুণ্যের সমাবেশ' চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তাকে সিলেট নগরীর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে তাকে সোমবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 'তারুণ্যের সমাবেশ' অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব