বিশ্বনাথে সড়ক পাকাকরণের আশ্বাস দিলেন সাংসদ মোকাব্বির খাঁন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ AM

বিশ্বনাথে সড়ক পাকাকরণের আশ্বাস দিলেন সাংসদ মোকাব্বির খাঁন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ০৯:১২:০৯ AM

বিশ্বনাথে সড়ক পাকাকরণের আশ্বাস দিলেন সাংসদ মোকাব্বির খাঁন

ছবি সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম ভোলাগঞ্জ গ্রামের ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় সিলেট ২ আসনের সংসদ সদস্য মুকাব্বির খান এর আগমন উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

১১ই জুলাই ২০২৩ ইং মঙ্গলবার ভোলাগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাঠে হাফিজ জমশর আলীর সঞ্চালনায় ও ভোলাগঞ্জ জামে মসজিদ ও হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুস সাত্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাংসদ মুকাব্বির খান। 

এ সময় এলাকাবাসী সাংসদের নিকট দাবী জানান:  একটি মাদরাসা ও মসজিদ এবং চারিগ্রাম কেন্দ্রীক তিনটি স্কুলের শত শত শিক্ষার্থী, এলাকাবাসী ও পথচারীরা বর্ষা মৌসুমে সীমাহীন দূর্ভোগের মধ্য দিয়ে  ভোলাগঞ্জ গ্রামের প্রধান সড়ক দিয়ে যাতায়াত করেন। এবং ভোলাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় যাতায়াতের রাস্তাটি পাকাকরণ করে দিলে এলাকাবাসী এ দূর্ভোগ থেকে মুক্তি পাবে।

তাদের দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকাব্বির খান এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন , অবহেলিত ও অধিকার বঞ্চিত মানুষের পাশে তিনি অবশ্যই থাকবেন, এলাকার প্রতি তার নজর অবশ্যই থাকবে এবং শিগ্রই  অজপাড়া গাঁয়ের অন্যতম প্রধান সড়কটি বৃহত্তর স্বার্থে পাকাকরণের কাজ শুরু করবেন এবং মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করবেন।

এ সময় অন্যন্য অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য সহ এলাকাবাসী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব