সিলেটে নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ AM

সিলেটে নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১০:০৮:০০ AM

সিলেটে নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ছবি সংগৃহীত


সিলেটে নতুন দুজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সিলেটে পদায়ন হওয়া নতুন দুই অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন মো. জসিম উদ্দিন ও সৈয়দা ফারহানা কাউনাইন।

মো. জসিম উদ্দিন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অধিশাখার যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। সৈয়দা ফারহানা কাউনাইন ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কার্যক্রম অধিশাখার (বৈদেশিক সহায়তা অধিশাখার অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব হিসেবে কর্মরত।

সোমবার (১০ জুলাই) বিসিএস প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

একই দিন সরকার চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার ও একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং খুলনায় দুজন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মো. তোফায়েল ইসলামকে চট্টগ্রামের বিভাগের কমিশনার নিয়োগ দেওয়া হয়। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে আনা হয়েছে।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. হেলাল হোসেনকে খুলনা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব