সিলেটের ৫৪৩ জনরোগীকে ২ কোটি ৭১ লক্ষ টাকার অনুদান প্রদান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ AM

সিলেটের ৫৪৩ জনরোগীকে ২ কোটি ৭১ লক্ষ টাকার অনুদান প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১০:১৫:০০ AM

সিলেটের ৫৪৩ জনরোগীকে ২ কোটি ৭১ লক্ষ টাকার অনুদান প্রদান

ছবি সংগৃহীত


সিলেটের জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে ৫৪৩ জন রোগীকে ২ কোটি ৭১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। রোগীদেরকে ২০২২-২৩ অর্থবছরের ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির টাকা প্রদান করা হয়। 

গতকাল ১১ জুলাই মঙ্গলবার বিকালে সিলেট জেলা প্রশাসক কার্য্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৫৭ রোগীকে মাথাপিছু ৫০ হাজার টাকা হিসেবে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়। এছাড়া সিলেট জেলার ১৩টি উপজেলার ৪৮৬ জন রোগীর মধ্যে ৫০ হাজার করে মোট ২ কোটি ৪৩ লক্ষ টাকা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হবে। 

সমাজসেবা অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। 

জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল জব্বার জলিল, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হান্নান, সেক্রেটারি আব্দুর রশীদ রেনু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা, জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক, প্রুবেশন কর্মকর্তা তমির হোসেন চৌধুরী প্রমুখ। পরে ২০২২-২৩ অর্থবছরের সিলেট জেলার অস্বচ্ছল সংস্কৃতিকর্মীদের মাসিক কল্যান ভাতার চেক বিতরন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সকল পেশার সকল মানুষের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার হৃদয়ের সম্পর্ক। যে ৬টি রোগের জন্য অনুদান প্রদান করা হলো তাতে কিছু মানুষ শান্তি পেলে প্রধানমন্ত্রীর এ দান সার্থকতা পাবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব