বিশ্বনাথে দুই শ্রমিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে দুই শ্রমিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০৮:৪৮:১৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে দুই শ্রমিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবি সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি ইউনুছ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ১৩ জুলাই ঘোষিত অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মাইক্রোবাস স্ট্যান্ডে সংগঠনের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন  শ্রমিক নেতারা।

উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য তোরাব আলী গেদাই’র সভাপতিত্বে ও শ্রমিক নেতা সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধন পূর্ব সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি ইউনুছ আলী, সংগঠনের সাবেক সহ সভাপতি আব্দুল খালিক, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপ, সাবেক মেম্বার মনির মিয়া, সংগঠনের বর্তমান কমিটির সদস্য লাল মিয়া, আলা উদ্দিন, আসকন্দর আলী, রিপন আহমদ, সুমন মিয়া, বাদশা মিয়া, নাছির উদ্দিন, জুয়েল মিয়া, নছির মিয়া, সুহেল আহমদ, আব্দুল কাহার, কামরুল ইসলাম, হাফিজুর রহমান, মতিন মিয়া, হেলাল আহমদ, রাসেল মিয়া, সেবুল মিয়া।

সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি ইউনুছ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপ শ্রমিকের প্রকৃত বন্ধু। তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার ও ১৩ জুলাই’র নির্বাচনের ঘোষিত তারিখ বাতিল না করলে সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে নামবেন। আর যদি দাবী না মানা হয় তাহলে সংগঠনের কোন ক্ষতি হলে সব দায় দায়িত্ব জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে নিতে হবে।

এদিকে সিলেট জেলা বাস-মাইক্রোবাস সমিতির সভাপতি ময়নুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মঙ্গলবার (১১ জুলাই) সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিশ্বনাথ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল