কোম্পানীগঞ্জে নৌকা ডুবে যুবক নিখোঁজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ PM

কোম্পানীগঞ্জে নৌকা ডুবে যুবক নিখোঁজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০৮:৫৩:৩৩ AM

কোম্পানীগঞ্জে নৌকা ডুবে যুবক নিখোঁজ

ছবি সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে নৌকা ডুবে ফরিদ মিয়া (৪৩) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর পুত্র। তিনি পেশায় পাথর শ্রমিক।

বুধবার (১২জুলাই) ভোর ৫টায় লম্বাকান্দির পশ্চিম হাওরে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বিয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, বুধবার ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪৪জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জনপ্রতিনিধিগণ ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশের পাশাপাশি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে