জেলেদের জালে উঠলো ফরিদের মরদেহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

জেলেদের জালে উঠলো ফরিদের মরদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ০৪:৫৩:২৩ পূর্বাহ্ন

জেলেদের জালে উঠলো ফরিদের মরদেহ

ছবি সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাওরে নৌকা ডুবে নিখোঁজ ফরিদ মিয়ার লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা আড়াইটায় স্থানীয় জেলেদের জালে উঠে তার লাশ।

এর আগে বুধবার সকাল ৫ টায় নৌকা ডুবে নিখোঁজ হোন ফরিদ মিয়া। তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত ছায়েব আলীর পুত্র।

বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা খোজাখুজি করলেও তার কোনো খুঁজ মেলেনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, লাশ পাওয়া গেছে আমরা খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল