চার প্রতিষ্ঠানকে ৩.৯২ লাখ টাকার ভ্যাট মওকুফ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

চার প্রতিষ্ঠানকে ৩.৯২ লাখ টাকার ভ্যাট মওকুফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০১:৫৬:৩৬ পূর্বাহ্ন

চার প্রতিষ্ঠানকে ৩.৯২ লাখ টাকার ভ্যাট মওকুফ


আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) আওতাধীন পণ্য ও সেবা প্রদানকারী ৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯২ হাজার টাকার ভ্যাট মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

একেডিএনের ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ টাকার পণ্য ও সেবার বিপরীতে সরকার ৩ লাখ ৯২ হাজার ৭১১ টাকার ভ্যাট মওকুফ করা হয়েছে। অফিস ভাড়া, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সেবার ওপর ওই ভ্যাট মওকুফ করা হয়েছে।

গত ১৫ মার্চ এনবিআরের মূসক আন্তর্জাতিক ও কূটনৈতিক অব্যাহতি বিভাগের দ্বিতীয় সচিব মো. বদিরুজ্জামান মুন্সি সই করা পৃথক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আদেশে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রদত্ত সেবা ও পণ্যের ওপর ওই সুবিধা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) ও বাংলাদেশ সরকারের মধ্যে পারস্পরিক ভাবমূর্তি উজ্জ্বল ও সম্পর্ক সুদৃঢ় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু একেডিএন ও সরকারের মধ্যে সম্পাদিত প্রটোকল অনুযায়ী একেডিএনের আওতাধীন সংশ্লিষ্ট অফিস ও অলাভজনক এজেন্সিগুলো স্থানীয়-আন্তর্জাতিক পণ্য ও সেবা ক্রয়ের বিপরীতে আরোপিত কর মওকুফ করবে বলে অঙ্গীকার করেছে। তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ১২৬ ধারার উপধারা (২) প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত প্রটোকল চুক্তির আওতায় আরোপণীয় মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) হতে অব্যাহতি প্রদান করা হলো।

শিয়া ইসমাইলিয়া মুসলিমদের ৪৯তম উত্তরাধিকারী ইমাম (আধ্যাত্মিক নেতা) প্রিন্স করিম আগা খানের প্রতিষ্ঠান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)। বিগত ছয় দশক ধরে স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক পুনরুদ্ধার এবং অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাতীয় দলের অধ্যায়ের পর নতুন সম্মান, মেসির নামে উদ্ভিদের নাম ‘সালভিয়া মেসি’
হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার নিলেন ড. ইউনূস
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ