দলীয় শৃঙ্খলা ভঙ্গে সিলেটের ৪ আওয়ামী লীগ নেতা বহিষ্কার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ AM

দলীয় শৃঙ্খলা ভঙ্গে সিলেটের ৪ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০১:৪৮:২৩ AM

দলীয় শৃঙ্খলা ভঙ্গে সিলেটের ৪ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

ছবি সংগৃহীত


দলীয় নির্দেশনা অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া ও বিরোধী পক্ষের হয়ে প্রচারণা চালানোর কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার (১২ জুলাই) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত ভিন্ন দুটি পত্রে তাদের বহিষ্কার করা হয়।

নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়ায় বহিষ্কৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৪নং রামপাশা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমাম উদ্দিন এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দেওকলস ইউনিয়ন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফখরুল ইসলাম মতসিন।

এছাড়া নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দৌলতপুর ইউপি নির্বাচনে বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে বহিষ্কার করা হয়েছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলামকে।

অভিযুক্তদের পদ-পদবীর পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব