ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা উপজেলার সিলামে আইআরআইডিপি প্রকল্পের আওতায় আরএইচডি ধুপাঘাট-ঢালীপাড়া চকের বাজার রাস্তা ৭৫০ মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, উপজেলা এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার পলাশ আহমদ, সিলেট জেলা সি এন জি মালিক সমিতির সভাপতি শাহ দিলোয়ার, আওয়ামী লীগ নেতা সিরাজ মিয়া, খলিল রাজা, মুজিবুর রহমান মুজিব, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, সিলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েছ আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, সিলাম ইউপি সদস্য সুহেল আহমদ, আব্দুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ।
জৈন্তাবার্তা/এমকে



