জাফলংয়ে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ AM

জাফলংয়ে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০৭:১০:৫৯ AM

জাফলংয়ে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে অটোরিকশা দুর্ঘটনায় হাফসা আক্তার নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে জাফলং চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফসা উপজেলার নলজুরি আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে ও স্থানীয় গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে জাফলং থেকে রাধানগর যাওয়ার পথে জাফলং চা-বাগান এলাকায় ব্যঅটারি চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত হাফসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম. নজরুল বলেন, আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব