সিলেটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ AM

সিলেটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০৭:৫০:১৩ AM

সিলেটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাবু গামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১৪ জুলাই শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত তরুণী উপজেলার সদর ইউনিয়নের গ্রামের কৃষক নুরুল হকের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোসনা পরিবারের সবার সাথে একসাথে নাস্তা করে। পরে সকাল ১০টায় জোসনা তার মাকে ঘুমানোর কথা বলে বসতঘরের দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে দুপুর অনুমান ১২টার দিকে জোসনার মা তাকে দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকেন। জোসনার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি আত্মচিৎকার করতে থাকেন। তারপর পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে জোসনাকে তার পরিহিত ওড়না দিয়ে বসতঘরের বাঁশের ধরনার সাথে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম নজরুল বলেন, এই বিষয়ে তদন্ত চলছে। ঘোয়াইনঘাট থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব