জৈন্তাপুরে ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারি গ্রেফতার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ PM

জৈন্তাপুরে ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারি গ্রেফতার

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০৭:৫১:১০ AM

জৈন্তাপুরে ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে ৫১ বস্তা ভারতীয় চিনিসহ শিহাব মিয়া (২০) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ জুলাই শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৪ জুলাই শুক্রবার দিবাগত রাতে এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন কিলো ডিউটি (মোবাইল ৯) করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অত্র জকিগঞ্জ থানাধীন ০৬ নং ইউনিয়নের পানিছড়া অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলে অভিযান চালিয়ে  একটি ডি আই  পিকআপ গাড়ি ভর্তি ৫১ বস্তা (২৫৫০ কেজি) ভারতীয় চিনিসহ ১  জন চোরাকারবারী গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, গ্রেফতারকৃত আসামীকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে