২০২৪ সাল নাগাদ বিশ্বে পেট্রোলিয়ামের চাহিদা বাড়বে ২.২ শতাংশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

২০২৪ সাল নাগাদ বিশ্বে পেট্রোলিয়ামের চাহিদা বাড়বে ২.২ শতাংশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৩ ১০:০০:৫৫ পূর্বাহ্ন

২০২৪ সাল নাগাদ বিশ্বে পেট্রোলিয়ামের চাহিদা বাড়বে ২.২ শতাংশ

প্রতীকী ছবি


পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা বা ওপেক পূর্বাভাস দিয়েছে, ২০২৪ সালে বিশ্বে পেট্রোলিয়ামের দৈনিক গড় চাহিদা বর্তমান পর্যায় থেকে ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১০ কোটি ৪০ লাখ ব্যারলে পৌঁছাবে।

এক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়ে ওপেক বলেছে, এর ভিত্তি চলতি ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির শক্তিশালী প্রবৃদ্ধি। 

পূর্বাভাসে ওপেক চলতি বছরের জন্য পেট্রোলিয়ামের চাহিদা বৃদ্ধির হার গত মাসের চাহিদা থেকে দৈনিক গড়ে ৯০ হাজার ব্যারেলে উন্নীত করেছে। এর প্রধান কারণ হলো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের পেট্রোলিয়ামের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ২ দশমিক ৫ শতাংশ হতে পারে এবং চীন, ভারতসহ প্রধান পেট্রোলিয়াম-ভোক্তা দেশগুলো এবং এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সুস্থ প্রবৃদ্ধি বজায় রাখতে পারে।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল