বিশ্বনাথের ৫ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০০ AM

বিশ্বনাথের ৫ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৩ ১১:৫৯:২৭ AM

বিশ্বনাথের ৫ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

ভোটাররা লাইনে দাড়িয়ে আছেন


সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে গতকাল সন্ধ্যার মধ্যেই প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা।

সোমবার বিকেল ৪টা পর্যন্ত একটানা ব্যালটের মাধ্যমে চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণের পর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল

উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে দেওকলস ইউনিয়নে প্রায় ১২ বছর পর, আর বাকি ৪টি ইউনিয়নে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কৌতুহল একটি বেশি।

উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে প্রায় ৭৯ হাজার ৭৭১ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ২৫৪ জন প্রার্থী। আর ৫টি ইউনিয়নের ওই ৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ার সাংবাদিকদের জানান, উপজেলার ৫ ইউনিয়নে ৭৬৪ জন কর্মকর্তা নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। আর নিরাপত্তার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবেন। এছাড়া ৫ জন ম্যাজিষ্ট্রেটসহ ৫টি স্টাইকিং ফোর্স সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে।

উপজেলার অলংকারী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩০৮ জন ও নারী ভোটার ৭ হাজার ৫৯৬ জন। ৯টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথ সংখ্যা ৪২টি। চেয়ারম্যান পদে প্রতিদ্ব›ন্দ্বী করছেন আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল (চশমা), উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান লিটন (ঘোড়া), ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন (আনারস) ও সংগঠক চেরাগ আলী (মোটর সাইকেল)। 

রামাপাশা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ১৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২৭২ জন ও নারী ভোটার ১১ হাজার ৮৬২ জন। ৯টি ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথ সংখ্যা ৫৭টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিস্কৃত উপজেলা আওয়ামী লীগের সদস্য (বিদ্রোহী প্রার্থী) আজিজুর রহমান (ঘোড়া), সদ্য বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি (বিদ্রোহী প্রার্থী) ইমাম উদ্দিন (আনারস) ও সদ্য বহিস্কৃত পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ (চশমা)।   

দৌলতপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯৩৭ জন ও নারী ভোটার ৮ হাজার ৫৯৪ জন। ৯ ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথ সংখ্যা ৪৪টি। চেয়ারম্যান পদে প্রতিদ্ব›ন্দ্বী করছেন আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওয়াহাব আলী মেম্বার (নৌকা) ও সদ্য বহিস্কৃত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ মো. আরব খান (চশমা)।   

বিশ্বনাথ সদর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৪০৬ জন ও নারী ভোটার ৪ হাজার ৩৮৫ জন। ৯ ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথ সংখ্যা ২৫টি। চেয়ারম্যান পদে প্রতিদ্ব›ন্দ্বী করছেন আওয়ামী লীগের প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরন মিয়া মেম্বার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ক্রীড়া সংগঠক দয়াল উদ্দিন তালুকদার (আনারস) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দিন পলাশ (মোটর সাইকেল)। 

দেওকলস ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৪১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮২৭ জন ও নারী ভোটার ৬ হাজার ৫৮৪ জন। ৯ ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথ সংখ্যা ৩৪টি। চেয়ারম্যান পদে প্রতিদ্ব›ন্দ্বী করছেন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েলের (নৌকা), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিস্কৃত উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি (বিদ্রোহী প্রার্থী) ফখরুল ইসলাম মতসিন (আনারস), ফখরুল ইসলাম মতছিনের স্ত্রী মোছা. মমতাজ বেগম (রজনীগন্ধা), সাংবাদিক এমআর টুনু তালুকদার (ঘোড়া), সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমিন আজাদ মেম্বার (অটোরিক্সা), পৌর জামায়াতের নায়েবে আমির হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক (চশমা) ও প্রবাসী আলতাব আলী (মোটর সাইকেল)।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব