বিশ্বনাথে ৫ ইউপিতে নারী ভোটারের ভিড়
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ AM

বিশ্বনাথে ৫ ইউপিতে নারী ভোটারের ভিড়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৩ ০২:৫৯:০২ AM

বিশ্বনাথে ৫ ইউপিতে নারী ভোটারের ভিড়

ছবি সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটের কার্যক্রম। সোমবার বিকেল ৪টা পর্যন্ত একটানা ব্যালটের মাধ্যমে চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণের পর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।

উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৭৯ হাজার ৭৭১ জন। তবে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। তবে, পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে দেওকলস ইউনিয়নে প্রায় ১২ বছর পর, আর বাকি ৪টি ইউনিয়নে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কৌতুহল একটি বেশি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি (চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ২৫৪ জন প্রার্থী। আর ৫টি ইউনিয়নের ওই ৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে কাজ করেছে স্থানীয় নির্বাচন কমিশন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব