ছবি সংগৃহীত
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে শোভাযাত্রাটি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিলিত হয়।
শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায়। জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ফ্রেমওয়ার্ক দিয়েছেন। দিয়েছেন শতবর্ষব্যাপী ডেল্টা প্লান। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের অভিমুখে ধাবমান।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগের নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় জন্মভূমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। তাঁর উদ্যোগের ফলেই অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বের বিষ্ময়। বিগত সিটি নির্বাচনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল বলেই নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয়েছে। একই ভাবে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এর মাধ্যমেই বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবদাল মিয়া, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এম কে শাফি চৌধুরী এলিম, আমাতোজ জোহরা রওশন জেবিন, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, গোলাপ মিয়া, ডা. নাজরা আহমদ চৌধুরী।
জৈন্তাবার্তা/এমকে



