গোয়াইনঘাটে পুলিশের অভিযান; ভারতীয় গরু আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ AM

গোয়াইনঘাটে পুলিশের অভিযান; ভারতীয় গরু আটক

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৭/২০২৩ ০২:৩৫:১০ AM

গোয়াইনঘাটে পুলিশের অভিযান; ভারতীয় গরু আটক

আটকৃত গরু


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার পিয়াইন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে, অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোররাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুলের নেতৃত্বে পিয়াইন নদীর কাটারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নৌকাযোগে পাচারকালে ১০টি ভারতীয় গরু আটক করা হয়। তবে, অভিয়ানের টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা বলে জানায় পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন জানান, তদন্ত করে এঘনার সাথে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, গোয়াইনঘাট থানার সীমান্ত পয়েন্ট পান্তুমাই, লাখাট, প্রতাপুর,বিছনাকান্দি, বাবুরকোনা,আমস্বপ্ন, সংগ্রাম, নকশিয়া, সোনারহাটসহ সবকটি সীমান্ত পয়েন্টে পুলিশের নজরদারী বাড়ানো হয়েছেও বলে জানান তিনি।

জেন্তা বার্তা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব