নিহতদের মরদেহ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া, মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৫ জনকে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কের নন্দীরগাঁও, সুন্দ্রগাও নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে যাত্রীবাহী সিএনজি সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কের নন্দীরগাঁও, সুন্দ্রগাও নামক স্থানে আসা মাত্র ভোলাগঞ্জগামী একটি মাইক্রোবাস লাইনচ্যুত হয়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী ও সিএনজি চালক মৃত্যুরকোলে ঢলে পড়েন। অপর মৃত্যু ব্যক্তি মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছ।
নিহতদের মধ্যে প্রাথমিক ভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহানের ছেলে মোঃ কালন (৩০), কোম্পানীগঞ্জ পাড়ুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কালিবাড়ী গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন। নিহত বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সংগীয়ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহিতদের মর দেহ উদ্ধার করেন।
এছাড়াও, গোয়াইনঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, নন্দীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ঘটনাস্থলে যান।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, মৃতদের দুই জনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহতের ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা



