প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৭ জনের প্রাণহানির খবর জানতে পেরে আমি খুবই মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
জেন্তা বার্তা



