তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে আগুন; ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ AM

তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে আগুন; ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৭/২০২৩ ০৯:১৬:০২ AM

তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে আগুন; ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান


সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে শ্রীপুর বাজারের ইলেকট্রনিক মেকানিক আঙ্গুর আলমের দোকানে এ ঘটনা ঘটে। কিন্তু উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে পৌছাঁর আগেই এলাকার মানুষ আগুন নিভানোর প্রাণপণ চেষ্টা করে নিভাতে সচেষ্ট হন। এর আগে আগুনের দাবানলে ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়িরা। তবে, ধরণা করা হচ্ছে ইলেকট্রনিক মেকানিক আঙ্গুর আলমের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- আঙ্গুর আলম, পল্লী চিকিৎসক সুরেন্দ্র দাস, ইলেকট্রনিক ম্যাকানিক রতন মিয়া, উজ্জ্বল মিয়া ও মতিন্দ্র পাল।

এদিকে, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান সদস্য আবুল কালাম।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার বলেন, ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ার কারণে আমাদের টিম পৌঁছাতে দেরি হয়। তারপরেও তারা বেশি ক্ষয় ক্ষতি থেকে ব্যবসায়িদের রক্ষা করতে অনেক সহযোগিতা করেছেন। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, ঘন্টাব্যাপি প্রাণপণ চেষ্ঠার পর এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, আগুন লাগার ঘটনা দুঃখজনক। আমরা ক্ষয় ক্ষতি তদন্ত করে ব্যবসায়িদের যা সহযোগিতা দরকার আমি করে যাব।

জৈন্তা বার্তা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব