আটকৃত মাদক কারবারি আজমল হোসেন উরফে কালা
সিলেটের কানাইঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অফিসার্স চয়েস মদসহ মাদক কারবারি আলোচিত আজমল হোসেন উরফে কালা (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার উত্তর গোবিন্দপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গল থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটকৃত- আজমল হোসেন উরফে কালা কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশে এসআই সোহেল মাহমুদ ও মুজিবুর রহমানের নেতৃত্বে গোবিন্দপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে অভিযান চালায়। এসময় ২১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ তাকে আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটকৃত আলোচিত মাদক কারবারি আজমল হোসেন উরফে কালা’র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ।
জৈন্তা বার্তা



