প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আ.লীগ সব সময় নির্বাচন মুখী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ AM

সিলেটে প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আ.লীগ সব সময় নির্বাচন মুখী

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৩ ০৯:১৯:১১ AM

প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আ.লীগ সব সময় নির্বাচন মুখী

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ চৌধুরী


সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ চৌধুরী বলেছেন, আমার নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাই আমার একমাত্র প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে। আওয়ামী লীগ সরকার সুশীল সমাজ, যুবক-তরুণ ও বিভিন্ন পেশাজীবী মানুষদের সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 

তিনি বলেন, বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে সবাই জনগণের কাছে সত্য তুলে ধরতে হবে। পাশাপাশি বর্তমান সরকারের সকল উন্নয়ন তৃণমূলে গিয়ে মানুষের কাছে আপনারা তুলে ধরতে হবে। এসময় তিনি বলেন, আপনারা নিজেদের মধ্যে কোন বিরোধ থাকলে তা মিটিয়ে ফেলুন। দলের শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ কঠোর। সামনে জাতীয় নির্বাচন, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফের আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। গতকাল শনিবার সকাল ১০ টায় পশ্চিম জাফলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে হাজীপুর মাদরাসা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

হাজীপুর মাদরাসার সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন লনির পরিচালনায় আরো বলেন, আপনারা আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমিও এলাকার উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি।  

সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ,  পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস শহীদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিক আহমদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুনুর রশীদ , গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব