মহানগর আ.লীগের সভাপতির সাথে ওয়ার্ড নেতৃবৃন্দের মতবিনিময়
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ওয়ার্ড নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পৃথক পৃথক ভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওয়ার্ড নেতৃবৃন্দের বক্তব্য শুনেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে সবাইকে এক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে জনগনের উন্নয়নের জন্য ক্ষমতায় আনার আহবান জানান আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কামাল আহমদ, মো: দিলওয়ার হোসেন রাজা, মুফতি আব্দুল খবির, মো: সয়েফ খান, কাউন্সিলর ফজলে রাব্বী মাছুম, সফিকুল ইসলাম অসজ, মো: সাজুওয়ান আসাদ, মো: মানিক মিয়া, মোস্তফা দিলওয়ার আল আজাদ, সালাউদ্দিন বক্স সালাই, এম এ খান শাহীন, শেখ সুহেল আহমদ কবির, মো: জাহিদ খান সায়েক, মো: মোস্তাক খান, গোলজার আহমদ জগলু, ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমেদ, আনোয়ার হোসেন আনার, জাবেদ আহমদ, সেলিম আহমদ সেমিম, মো: আনছার আহমদ কয়েছ, শেখ মো: সরুজ আলম, প্রমথ দাস, মো: নুরুজ্জামান জুয়েল, আফতাবুল কামাল রেকি, মো: মঈনুল ইসলাম মঈন, আব্দুস সামাদ শাহেদ, বদরুল ইসলাম প্রমুখ।
জৈন্তা বার্তা



