সিলেটে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা: সিসিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সিলেটে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা: সিসিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৩ ১০:০০:২০ পূর্বাহ্ন

সিলেটে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা: সিসিক

ছবি: সংগৃহীত


দেশে দিন দিন ডেঙ্গু জ্বরের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। SCC press confarence

সোমবার (২৪ জুলাই) নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে নগরবাসির সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিটি কর্পোরেশনের ডেঙ্গু বিষয়ক কার্যক্রমের বর্ণনা দেন।

তিনি জানান, ডেঙ্গু বিষয়ক সচেতনতা সুষ্টির লক্ষে নগরের ৪২ ওয়ার্ডে নিয়মিত মাইকিং করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে লিফলেট। ওয়ার্ড কাউন্সিলদের মাধম্যে সচেতনামূলক প্রচারণা করা হচ্ছে। এডিস মশার লার্ভা অনুসন্ধানে অভিযান চলছে। বেসরকারি সেবা সংস্থার সহায়তায় লার্ভা অনুসন্ধান পরিচালিত হচ্ছে এবং যেসকল বাসা-বাড়ি, ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে তাৎক্ষনিকভাবে সেগুলো ধ্বংস করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব বাসা-বাড়ি, দোকান, ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেসব স্থাপনার মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মশক নিধনে সিসিকের পক্ষ থেকে নিয়মিতভাবে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল