গোইয়ানঘাটে তমজিদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ AM

গোইয়ানঘাটে তমজিদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৩ ১০:২৯:২৭ AM

গোইয়ানঘাটে তমজিদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

প্রতীকী ছবি


সিলেটের গোইয়ানঘাট উপজেলার তমজিদ আলী হত্যা মামলায় চার জন আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

এসময় প্রত্যকেকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।২২ বছর পর আজ এই মামলার রায় দেয়া হয়। মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০০১ সালে একটি খাল দখলকে কেন্দ্র করে তমজিদ আলীকে আসামিরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্ত্রী পিয়ারা বেগম ১৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব